কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০২:৫৭ PM
কন্টেন্ট: পাতা
বিএসএফআইসি |
মাননীয় প্রধানমন্ত্রী গত ২০/১০/২০২৬ তারিখে দেশের সকল সুগার মিলের ৩৮৯৭০ জন আখ চাষীদের মধ্যে ১২ কোটি ২৩ লক্ষ ৭৫ হাজার টাকার প্রণোদনা এসসিপিএস সফটওয়্যারের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে প্রদান করেছেন।
|
বিসিক |
(CMSME) খাতের উন্নয়নে উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও প্রসার তথা দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাজার সম্প্রসারণ ও নতুন বাজার সৃষ্টির লক্ষ্যে বিগত ০৮ মাসে ১৮টি মেলার আয়োজন করা হয়েছে।
|
বিসিক |
৬৪ জেলায় নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে ফেব্রুয়ারি ২০২৬ থেকে সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত ৮৯০০ জনকে বিসিক জেলা কার্যালয়ের মাধ্যমে প্রশিক্ষণ দেয়া হয়েছে।
|
বিসিক |
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা হওয়ার আগ্রহ ও সক্ষমতা সৃষ্টির লক্ষ্যে গত ০৮ মাসে ২৯০ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। ![]() |
শিল্প মন্ত্রণালয় |
ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের বাণিজ্যিকীকরণঃ সম্ভাবনা, চ্যালেঞ্জ ও করণীয় নির্ধারণ শীর্ষক সেমিনার গত ১৫ অক্টোবর ২০২৬ খ্রি. তারিখ শিল্প মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয়। ![]() |
এসএমইএফ |
এসএমই উদ্যোক্তাদের ব্যবসায়িক কার্যক্রমে আধুনিক ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, ডিজিটাল মার্কেটিং, ই-কমার্স, কৃত্রিমবুদ্ধিমত্তা (AI) ব্যবহার, সাইবার নিরাপত্তা বিষয়ে ৫০০ জনকে প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা প্রদান। ![]() |
বিএবি |
|
বিআইএম |
দেশের ভৌগোলিক নির্দেশক পণ্য সম্পর্কে ধারণা প্রদান ও সেগুলোর পরিচিতি তুলে ধরার উদ্দেশ্যে বিআইএম-এ একটি জিআই পণ্য প্রদর্শনকেন্দ্র স্থাপন করা হয়েছে। ![]() |
বিআইএম |
সরকারি ক্রয় ব্যবস্থাপনায় পেশাগত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ছয় মাস মেয়াদি Diploma in Public Procurement Management (DPPM)-এর প্রথম ব্যাচ গত ০১/০৫/২০২৬ তারিখে উদ্বোধন করা হয়েছে। ![]() |